Archive

Posts Tagged ‘honesty’

ভালো কিছু খবর!

July 9, 2008 uzzal Leave a comment

আজকে সকালে প্রথমআঁলো খুইলা দুইটা ভালো খবর দেখে খুবি ভালো লাগলো। খবর জিনিসটা গন্ধের মত, ভালো খারাপ দুইটাই আছে। তাই কিছু ভালো খবরের সুগন্ধ ছড়াই।খবর দুইটা হলোঃ

পুলিশের সততা
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ুব সততার অনন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সদর দক্ষিণ থানার পুলিশ জানায়, গত সোমবার রাত সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোডের একটি যাত্রীবাহী বাস থেকে একজন হুন্ডি ব্যবসায়ীকে ৪০ লাখ ১০ হাজার টাকাসহ আটক করেন এসআই আইয়ুব। এ সময় ব্যবসায়ী আনোয়ার ও তাঁর গডফাদার মোবাঈল ফোনে এসআই আইয়ুবকে ২০ লাখ টাকা নিয়ে বাকি টাকাসহ আনোয়ারকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এসআই আইয়ুব ওই অনুরোধ উপেক্ষা করে আনোয়ারকে টাকাভর্তি ব্যাগসহ সদর দক্ষিণ থানায় নিয়ে যান। জেলা পুলিশ সুপার
ইমতিয়াজ আহমেদ গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বিভাগে এখনো যে ভালো লোক রয়েছে, তা প্রমাণ করেছেন আইয়ুব। সামান্য বেতনের ওই পুলিশ যে সততার প্রমান দিয়েছেন, তা পুলিশ বিভাগ সব সময় মনে রাখবে।’ -কুমিল্লা অফিস

আরেকটা খবর হইলঃ

এ দেশেও
লন্ডনপ্রবাসী শহিরউদ্দিন গত রোববার সপরিবারে দেশে ফেরেন। সিলেট ওসমনী বিমানবন্দর ত্যাগের সময় ভুলে চারটি ব্যাগ ফেলে যান। গোলাপগঞ্জ উপজেলার চন্দলপুলে বাড়িতে পৌছে তাঁর ব্যাগের কথা মনে পড়ে। ব্যাগগুলো পাওয়া যাবে না ভেবে তিনি আর খোঁজখবর করেননি। গতকাল মঙ্গলবার তাঁর বাড়িতে খবর আসে, ব্যাগগুলো বিমানবন্দরে নিয়োজিত বিমানবাহিনীর সদস্যদের হেফাজতে আছে। তিনি গিয়ে গতকাল ব্যাগ চারটি ফেরতো পান। শহিরউদ্দিন বলেন, ‘এ রকম ঘটনা লন্ডন-আমেরিকায় ঘটে। এ দেশেও ঘটায় আমি ভীষণ খুশি।’ -নিজস্ব প্রতিবেদক, সিলেট

Categories: interesting Tags: